রাজবাড়ীতে অনুর্ধ ১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত –
- Update Time : ০৮:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮
- / ৭৯ Time View
সাজিদ হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে অনুর্ধ ১২ ক্রিকেট কার্নিভাল ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিন ব্যাপি জেলা শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধানে আয়োজিত ক্রিকেট কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান। উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ন-সম্পাদক খলিলুর রহমান, কোষাধক্ষ তসলিম উদ্দিন তপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগর, জেলা ক্রীড়া সংস্থার সদসৗ মঞ্জুর মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি জানান, অনুর্ধ ১২ ক্রিকেট কার্নিভালে ৪০ জন শিশু অংশ গ্রহণ করে। ওই সব শিশুকে নিয়ে চারটি দল গঠন পূর্বক খেলা অনুষ্ঠিত হয়। যার মধ্যে ১৫ জনকে বাছাই করা হয়েছে। বাছাইকৃতদের নিয়ে আগামীতে সাত দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































