রাজবাড়ীতে অনলাইন প্লাটফর্মে ডিজিটাল মেলা উদ্বোধন –
- Update Time : ১১:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
‘তথ্য প্রযুক্তিই নাগরিক সেবা উন্নতকরণে মূল হাতিয়ার’ প্রতিপাদ্যে রাজবাড়ীতে শনিবার সকালে “অনলাইন প্লাটফর্মে ডিজিটাল মেলা ২০২০” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসক দিলসাদ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সেমিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ডিজিটাল মেলার উদ্বোধন করেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। অনলাইন সেমিনারে ১ জন কীনোট স্পীকার ও ৩ জন প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন. অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ, দিলীপ কুমার কর, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ মন্ডল, এবং, রাজবাড়ী সরকারী কলেজের গণিত বিভাগের প্রভাষক অদ্বৈত কুমার দাস। এছাড়া রাজবাড়ী সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ ফখরুজ্জামান মুকুট সেমিনারে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
সেমিনারটিতে অংশগ্রহণ করেন জনপ্রতিনিধিগণ, সরকারী কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ, ডিজিটাল সেন্টার পার্টনার, মিডিয়া প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ রাজবাড়ী জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। সেমিনারে রিপোটিয়ার হিসেবে সংযুক্ত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আরিফুজ্জামান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































