রাজবাড়ীতে অটো-মহেন্দ্র যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় –
- Update Time : ১০:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে অটো ও মহেন্দ্র চালকরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করলেও নেই কোন সামাজিক দুরত্ব। আগের মতোই যাত্রী উঠালেও দ্বিগুন ভাড়া আদায় করায় যাত্রীরা যেন অসহায়। বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন যাত্রীরা।
জানাগেছে, বালিয়াকান্দি থেকে রাজবাড়ীর মহেন্দ্র গাড়ীর ভাড়া ছিল জনপ্রতি ২৫ টাকা। করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রাখতে সেখানে ৫০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। তবে ১০ সিটের গাড়ীতে এখন ১০জনই যাত্রী নিলেও ভাড়া ৫০ টাকাই আদায় করছে। বালিয়াকান্দি থেকে মধুখালীর ভাড়া ছিল ২৫ টাকা এখনও ৫০ টাকা আদায় করছে। বালিয়াকান্দি থেকে নারুয়ার ভাড়া ছিল ১৫ টাকা, এখনও আদায় করছে ৩০টাকা। বালিয়াকান্দি থেকে জামালপুরে ভাড়া ছিল ১০ টাকা, তবে এখন পর্যন্ত ২০ টাকা করে আদায় করছে। এ ভাবে জেলার মধ্যে চলাচলরত অটো ও মহেন্দ্র গাড়ীর সামাজিক দুরত্বের অজুহাতে ভাড়া বাড়লেও কমেনি যাত্রী উঠানোর সংখ্যা।
শহিদুল আলম মিয়া মিলন বলেন, সোমবার বালিয়াকান্দি থেকে মহেন্দ্রে রাজবাড়ী যাই। গাড়ীতে ১০জন যাত্রী নিলেও ভাড়া নিয়েছে ৫০ টাকা। আগে ভাড়া ছিল ২০-২৫টাকা।
মোঃ মোকারম হোসেন বলেন, বালিয়াকান্দি থেকে মধুখালীর ভাড়া ছিল ২৫ টাকা আজ যাওয়ার সময় অটো চালক ৮জন যাত্রী নিলেও ভাড়া ৫০ টাকাই নিয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে যাত্রী উঠানোর নিয়ম করে ভাড়া দ্বিগুন করলেও নিয়মের কোন বালাই নেই। বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































