রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার প্রচারণা তুঙ্গে
- Update Time : ১০:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- / ১৯০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনে স্বতস্ত্র প্রার্থী হিসাবে ঈগল মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। তিনি বালিয়াকান্দি, পাংশা, কালুখালী উপজেলার প্রটিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক গণসংযোগ করছেন। ভোটারদের সাড়া পাওয়ায় তার প্রচারণার গতি আরও বাড়িয়ে দিয়েছেন।
শুক্রবার পাংশা শহরের সরদার বাসষ্ট্যান্ড এলাকায় গণ সংযোগ করেন তিনি। পরে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা হাসান আলী বিশ্বাসের বাসায় গিয়ে তার শারীকির অসুস্থতার খোঁজ খবর নেন। সেই সাথে তার নিকট থেকে দোয়া নেন নূরে আলম সিদ্দিকী হক।
এছাড়াও পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজার কাচারীপাড়া মোড়, পুঁইজোর বাজার এলাকায় গণসংযোগ করেন ঈগল মার্কা প্রতীকের প্রার্থী বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
পরে তিনি বালিয়াকান্দি, নারুয়া, বহরপুর সহ বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কথা বলেন ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন, আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে ঈগল মার্কা প্রতীকে ভোট চাই আপনাদের কাছে। নির্বাচনে জয়ী হয়ে মহান সংসদে গিয়ে রাজবাড়ী-২ এলাকার উন্নয়নের প্রতিশ্রæতি দেন। সেই সাথে শেখ হাসিনার উন্নয়ন সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার আহবান জানান।
তিনি আরো বলেন, আমি বিদ্রোহী প্রার্থী নয় বিকল্প প্রার্থী। দল আমাদের নির্বাচন করার জন্য অনুমতি দিয়েছেন। তাই আপনাদের কাছে আসছি, আপনারা আমার জন্য দোয়া করবেন আর ঈগল মার্কায় ভোট দিবেন। ভয়ভীতি, হুমকি দিয়ে নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। তার বিজয় সুনিশ্চিত হবে বলে দাবী করেন।
গণসংযোগকালে বোয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসেম আলী, সাইফুল ইসলাম দিরাজ, এ্যাড. আব্দুর সাত্তার সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































