রাজবাড়ী-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাঁধা, ইউপি সদস্য আটক
- Update Time : ০৭:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ৭৪২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের প্রচারে বাঁধা দেওয়ায় জাকির হোসেন হিরু নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।
বুধবার দুপুর আড়াই টার সময় স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের প্রচারে বাঁধা দেওয়ায় জাকির হোসেন হিরু। হক রিটানিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনী প্রচারে বাঁধা দেওয়ার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ফোর্স পাঠিয়ে ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তাকে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































