রাজবাড়ী-১ আসন : তৃণমূল বিএনপিসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
- Update Time : ০৯:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ৬০৬ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে নির্বাচনের জন্য তৃণমূল বিএনপিসহ ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
মঙ্গলবার বিকাল পর্যন্ত জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে প্রার্থীরা এ মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলো, জাতীয় পার্টির এ্যাড: খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, স্বতন্ত্র এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, তৃণমুল বিএনপির সুলতান মাহমুদ, স্বতন্ত্র স্বপন কুমার সরকার ও আব্দুল মান্নান মুসল্লী।
এদিকে আগামীকাল মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থীসহ একাধিক প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানকারী সুলতান মাহমুদ নিজেকে তৃণমূল বিএনপির প্রার্থী দাবি করে বলেন, আগামী নির্বাচনে তিনি রাজবাড়ী-১ আসনের প্রার্থী। সবার দোয়া ও ভালভাসায় তিনি বিজয় লাভ করলে রাজবাড়ী বাসীর জন্য কিছু একটা করবেন। আদমজী জুট মিলের মত বড় ধরনের মিল রাজবাড়ীতে করতে চান। এরমাধ্যমে বেকারত্ব দুর হবে। এছাড়া সকল ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখবেন।
স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকার বলেন, তিনি কোন দলের প্রার্থী না। আশা করছেন এবার মানুষ দীর্ঘ ১৫ বছরের ভোট না দেবার আখাঙ্খা পুরন করে তাকে বিজয়ী করবে এবং ভোটের পরিবেশও ভাল থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































