রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি মনিরুজ্জামান মনো আর নেই –
- Update Time : ১০:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ৮১ Time View
শামীম শেখ,রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ মনিরুজ্জামান মনো (৭২) শনিবার ভোর সারে ৫ টার দিকে গোয়ালন্দ শহরে তার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ কন্যা, দলীয় নেতা-কর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান।
বাদ আছর গোয়ালন্দ বাজার শহীদ ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্ত্বরে নামাজে জানাযা শেষে তাকে বাহাদুরপুর কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি জাতীয়তাবাদী রাজনীতি ও গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে মনিরুজ্জামান মনোর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরন করেন।সেইসাথে তিনি মনিরুজ্জামান মনোর শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































