রাজবাড়ী সদর এবং পৌর ও কলেজ ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত –
- Update Time : ১০:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ৩৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
তৃণমুল ছাত্রদলের কার্যক্রম শক্তিশীল ও সু-সংগঠিত করার লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজবাড়ী সদর উপজেলা, পৌর ও সরকারী কলেজ শাখা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে রাজবাড়ী সদর উপজেলা, পৌর ও সরকারী কলেজ শাখা ছাত্রদলের অায়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে রাজবাড়ী জেলা ছাত্রদলের অাহ্বায়ক অারিফুল ইসলাম রোমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাধারন সম্পাদক মোঃ জামিল হোসেন।
এতে জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ছাত্রদল (ফরিদপুর বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক তানজিমুল হাসান কায়েস, রাজবাড়ী সরকারী কলেজ ২০১০ ছাত্র সংসদের জিএস তসলিম, জেলা ছাত্রদলের অাহ্বায়ক কমিটির অাজাদ, দেলোয়ার, প্যারিস, রাকিব, জামাল, শরীফ, নিবর, সোহেল, ফিদেল, হাসান প্রমূখ।
এছাড়া সম্মেলনে রাজবাড়ী জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































