রাজবাড়ী শহরে নিয়ম বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মানের অভিযোগ
- Update Time : ১১:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ৪৯ Time View

লিটন চক্রবর্তী, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী শহরের রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক সড়কের বেসরকারি ক্লিনিক লাইফ কেয়ারের পাশে নিয়ম বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মানের অভিযোগ পাওয়া গিয়েছে।
বিষযটি নিয়ে স্থানীয় বাসিন্দা মোঃ সালাহ উদ্দিন নামে একজন পৌরসভায় অভিযোগও দিয়েছে। রাজবাড়ী পৌর সভার নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত একটি নোটিশ ভবন মালিক রবিউল ইসলাম ও মিজানুর রহমানের কাছে পাঠানো হয়। নোটিশে বলা হয় রাজবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের ১৫৪ নং সজ্জনকান্দা মৌজা ২৯৭১ নং দাগের উপর ১৪৭/২০ নং নক্সাটি অনুমতি গ্রহণ করে নির্মাণ কাজ শুরু করেছেন। কিন্তু সরেজমিনে দেখ্ যায় নক্সায় অংকিত উন্মুক্ত স্থানো নির্মাণ চলমান যাহা নিয়ম বহির্ভুত। উক্ত নির্মাণ কাজের প্লান অনুমোদন গ্রহণ করে নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ করছেন। যা পৌরবিধির পরিপন্থি। এমতাবস্থায়, আপনার যাবতীয় নির্মাণ কাজ বন্ধ রেখে অনুমোদিত নক্সার বহির্ভূত অংশ অপসারণ করার জন্য বলা হলো।
অভিযোগ কারি মোঃ সালাউদ্দিন বলেন, আমার ভায়ের কাছ থেকে জমি কিনে এখানে আতিয়ার টাওয়ার নামে একটি বহুতল ভবন নির্মাণ শুরু করে রবিউল ও তার ভাই। কিন্তু পৌরবিধি অনুসারে বহুতল ভবন নির্মাণ করতে গেলে ভবনটির চারপাশে কমপক্ষে তিন ফুট করে জায়গা রেখে নির্মাণ কাজ করতে হয়। কিন্তু এই ভবনটির চারপাশে কোন জায়গা খালি রাখেনি। আর উপরে গিয়ে ভবন চারপাশে বাড়তি করেছে। ফলে ভবনটি আমাদের জমির উপর চলে এসেছে। পৌরসভা কাজ বন্ধ রাখতে বললেও কাজ বন্ধ করেনি।
রাজবাড়ী পৌরসভার সার্ভেয়ার মোঃ সফি জানান, ভবনটি নিচের দিকে ঠিক আছে। কিন্তু উপরে গিয়ে কার্নিশ চারদিকে বৃদ্ধি করেছে। যা পৌর আইনে নিয়ম বহির্ভূত।
রাজবাড়ী পৌর সভার মেয়র আলমগীর শেখ তিতু বলেন, পৌর আইন মেনে ভবন নির্মাণ করলে এই ঝামেলা হয়না৷ বিষয়টি আমি জানি। ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































