রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি জহুরুল হকের বাবা সেলিম উদ্দিন খান আর নাই
- Update Time : ১০:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ৬৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় দৈনিক রাজবাড়ী কন্ঠ পত্রিকার সম্পাদক এবং চ্যানেল আই ও দৈনিক বাংলার রাজবাড়ী প্রতিনিধি এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হকের বাবা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম উদ্দিন খান ওরফে সেলিম মাষ্টার (৯০) আর নাই (ইন্না লিল্লালি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটের দিকে রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর নিজবাড়ীতে তিনি অসুস্থ জনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন।
জানাগেছে, তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ফরিদপুর ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন এই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। সবশেষ তিনি শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে চাকুরি জীবন শেষ করেন।
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোহাম্মদ জহুরুল হক তার বাবার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। আগামীকাল (৩ জানুয়ারী) দুপুর ২টায় শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে এবং নামাজে জানাযা শেষে মুরগির্ফাম সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































