রাজবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডের শীতার্তদের মাঝে এমপি কাজী কেরামত আলীর কম্বল বিতরণ
- Update Time : ১০:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৫৪ Time View

আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেছেন, আপনারা ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছেন। আল্লাহতালার রহমতে নৌকায় ভোট দেয়ে আমাকেও নির্বাচিত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমি যতদিন এমপি থাকি, ততদিন আপনাদের পাশেই থাকবো সেবা করার জন্য।
তিনি নিজস্ব উদ্যোগে গতকাল সোমবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে রাজবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডের এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।
কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, ইঞ্জিনিয়ার আজাদ হোসেন, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ মোঃ উজির আলী শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম শফিসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতা-কর্মী ও কম্বল নেবার জন্য আগতরা।
এমপি কাজী কেরামত আলী আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লংঘন হবে, সে কারণে ওই সময় কম্বল বিতরণ করা সম্ভব হয়নি। তবে নির্বাচন শেষ হবার পর পরই এখন পর্যন্ত ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আপনারা আমাকে সহযোগিতা করবেন, যাতে প্রত্যেকটা উন্নয়ন কাজ সুন্দর ও সঠিকভাবে শেষ করতে পারি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































