রাজবাড়ী জেলা শহরে ‘টাউন হল ডিসি পার্ক’ উদ্বোধন
- Update Time : ১০:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ৪৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ী জেলা শহরে নবনির্মিত “টাউন হল ডিসি পার্ক” উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় পার্কটির উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তারা।
জানা গেছে, প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে পার্কটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হয়েছে। পার্কের ভেতরে হাঁটার জন্য ওয়াকওয়ে এবং বয়স্কদের শরীরচর্চার জন্য ৯টি ব্যায়াম সরঞ্জাম স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার এ জেলায় যোগদানের পর জেলা শহরের পদ্মা নদীর তীর, শিশু পার্ক এবং শহীদ খুশি রেলওয়ে ময়দানের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে প্রশংসা কুড়িয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































