রাজবাড়ী জেলা যুবদলের আহবায়ক বকুলের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন –
- Update Time : ১১:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ৫০ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা যুবদলের অাহ্বায়ক খায়রুল অানাম বকুলকে নয়াপল্টন থেকে পুলিশ বাহিনী কর্তৃক অবৈধ ভাবে গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজবাড়ীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখার অায়োজনে দলীয় কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন, যুবদল রাজবাড়ী জেলা শাখার সিনিয়র যুগ্ম অাহ্বায়ক এ্যাডঃ নেকবর হোসেন মনি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি, বতর্মান কমিটির যুগ্ম অাহ্বায়ক মুরাদ অার রেজা, মনোয়ার হোসেন মিন্টু, মোঃ সোহেল মন্ডল, এসএম কাওসার মাহমুদ, জাহিদুর হাসান রুবেল, সদর উপজেলার অাহ্বায়ক অাব্দুল্লাহ অাল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, পৌর সদস্য সচিব গোলাম মহিউদ্দিন গিটারসহ উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, গত ৬ ফেব্রুয়ারী ঢাকার নয়াপল্টনের অফিস থেকে অবৈধ ভাবে সরকারের পুলিশ বাহিনী রাজবাড়ী জেলা যুবদলের অাহ্বায়ক খায়রুল অানাম বকুলসহ বহু নেতাকর্মীকে অাটক করে। পরদিন ৭ ফেব্রুয়ারী একটি মামলায় গ্রেফতার দেখানো হয় এবং ওই মামলায় তাকে ১৬ নম্বর অাসামী করা হয়েছে। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি না দিলে জেলায় বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে । এছাড়া মামলায় ১০টি ধারা উল্লেখ করা হয়েছে। যার মধ্যে ৩৫৩ ধারা ছাড়া সবকটি ধারা জামিন যোগ্য।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































