ব্রেকিং নিউজঃ
রাজবাড়ী জেলা দল চ্যাম্পিয়ন, মহিলাদের আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১০:৩৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৬৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা (মহিলা) ২০২৩-২৪ আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক পর্বের এ খেলায় রাজবাড়ী ভলিবল দল ফরিদপুর ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ প্রতিযোগিতায় রাজবাড়ী, ফরিদপুর ও শরিয়তপুর জেলা দল অংশ গ্রহণ করে। ৩ দলের এ খেলায় রাজবাড়ী ও ফরিদপুরের কাছে পরাজিত হয় শরিয়তপুর দল। ফাইনালে অংশ নেয় রাজবাড়ী ও ফরিদপুর দল এবং চ্যাম্পিয়ন হয় রাজবাড়ী জেলা দল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































