রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান
- Update Time : ১০:৩৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ৯৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, গুজব এবং অপপ্রচার রোধের লক্ষে আজ সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের তমিজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এবং গোয়ালন্দ পৌরসভার গোয়ালন্দ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান আয়োজন করা হয়।
বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী এস এম লাল এবং তাঁর সংগীত দল অনুষ্ঠানে উদ্বুদ্ধকরণ বিভিন্ন সংগীত পরিবেশন করেন। জনগণকে সচেতন এবং উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর সংগীত পরিবেশন করা হয়। সংগীত দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধভিত্তিক গান এবং দেশাত্মবোধক বিভিন্ন গান পরিবেশন করেন। জনগণকে সচেতন করার জন্যও বিভিন্ন ধরনের গান পরিবেশন করা হয়। সচেতনতামূলক গানের বিষয়বস্তুগুলো হচ্ছে মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, গুজব এবং অপপ্রচার।
এছাড়াও সংগীতের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমও জনগণের নিকট প্রচার করা হয়। ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণ আয়োজিত সংগীতানুষ্ঠান উপভোগ করেন। জেলা তথ্য অফিসার জনাব রেখা সংগীতানুষ্ঠান আয়োজনের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন এবং অনুষ্ঠান তত্বাবধান করেন।
জেলা তথ্য অফিসার রেখা ইসলাম বলেন, “তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত সংগীতানুষ্ঠানের মাধ্যমে সাধারণ জনগণ এবং ছাত্র-ছাত্রীদের বিনোদন প্রদানের পাশাপাশি বিভিন্ন বিষয়ে সচেতন এবং উদ্বুদ্ধ করা হয়। আমরা জানি সংগীত মানুষকে খুব দ্রুত আকর্ষণ করে। জনগণ খুব আগ্রহ নিয়ে সঙ্গীতানুষ্ঠান উপভোগ করে এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরীর একটি প্রকাশ লক্ষ্য করা যায়।” এ ধরনের সংগীতানুষ্ঠান নিয়মিত আয়োজন করা হলে তা জনগণকে সচেতন এবং বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































