রাজবাড়ী ও গোয়ালন্দে নৌকার পক্ষে শতাধিক আইনজীবির প্রচারনা
- Update Time : ১০:১৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ৪০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। যার অংশ হিসেবে রাজবাড়ী-১ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী কাজী কেরামত আলীর পক্ষে বাড়ছে ব্যাপক প্রচার-প্রচারনা। বসে নেই পেশাজীবিরাও। যার অংশ হিসেবে মঙ্গলবার দিনব্যাপী রাজবাড়ী জেলা বারের শাতাধিক আইনজীবি ভোট প্রার্থনা করেছেন।
রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ উজির আলী শেখ জানিয়েছেন, আইনজীবিরা দৌলতদিয়া, গোয়ালন্দ বাস স্ট্যান্ড, গোয়ালন্দ বাজার ও গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী-১ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী কাজী কেরামত আলীর পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়েছে।
এই প্রচারনায় ছিলেন, এ্যাডঃ আনোয়ার হোসেন, এ্যাডঃ আনিসুর রহমান, এ্যাডঃ গৌতম কুমার বসু, এ্যাডঃ সাধান কুমার দাস, এ্যাডঃ অশোক কুমার, এ্যাডঃ আবু বক্কার, গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরীর ছেলে এ্যাডঃ ইকবাল ফারুক চৌধুরীসহ শতাধিক আইনজীবি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































