রাজবাড়ীর বাগমারায় ট্রকের চাপায় অটো চালক নিহত –
- Update Time : ০৪:১৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ৮৬ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুরের বাগমারা টু জৌকুড়া সড়কের বাগমারায় বালুবাহি দ্রুত গতির এক ট্রাকের চাপায় গুপি সাহা (৫২) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত গুপি সাহা গঙ্গাপ্রসাদপুর গ্রামের অমূল্য সাহার ছেলে।
স্থানীয় অালাউদ্দিন মিয়া জানান, জৌকুড়ায় যাত্রী নামিয়ে ওই ইজিবাইকটি শহরের দিকে যাচ্ছিল। পথে বাগমারা খন্দকার পাড়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে বালুবাহী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবং ছিন্ন ভিন্ন হয়ে যায় ইজিবাইক চালকের শরীর।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। তবে ট্রাকটি অাটকের চেষ্টা চলছে। এবং নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































