রাজবাড়ীর বরাট-ভাকলা স্কুল এন্ড কলেজ নতুন করে চালুর লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / ৫৫ Time View

আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট-ভাকলা স্কুল এন্ড কলেজ-এর কলেজ শাখার শিক্ষা কার্যক্রম গতিশীল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ এপ্রিল) সকাল ১১ টার দিকে কলেজ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোঃ জয়নাল আবেদিন। ইঞ্জিনিয়ার মোঃ কালামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এডিএম আব্দুস সাত্তার, বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন, প্রফেসর মোঃ হামিদ, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আকরাম হোসেন, সাবেক প্রধান শিক্ষক সুশীল কুমার দত্ত তাপস, আলীমুজ্জামান চৌধুরী, ওমর আলী শেখ, ছোট ভাকলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, শিল্পপতি শাহীন সাহাবুদ্দিন মামুন, পাচুরিয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান রতন, ডাঃ রেজাউল করিম, বরাট-ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা প্রামাণিক, আব্দুর রহমানসহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাজবাড়ী সদর উপজেলায় বরাট ভাকলা স্কুল এক সময় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ছিল। কলেজ শাখা চালু হওয়ার পরে কয়েক বছর শিক্ষার্থীরা ভর্তি হয়েছে পাশের হার ছিল সন্তুষ্ট জনক।
গত কয়েক বছর এই কলেজ শাখার খুবই দুরবস্থা এই কলেজে শিক্ষকরা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ডিউটি করেন।
আমরা পুনরায় সার্বিক সহযোগিতার মাধ্যমে কলেজ শাখার শিক্ষার মান উন্নয়নে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা দেয়ার নিশ্চয়তা প্রদান করব। এ সময় প্রায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়

















































































































