রাজবাড়ীর পাঁচুরিয়ায় নৌকা প্রার্থী কাজী কেরামত আলীর উঠান বৈঠক
- Update Time : ০৭:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ১৩০ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীরা ভেটারদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন ও জোর প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
এ উপলক্ষ শনিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল পাঁচুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মো. মোবারক হোসেনের বাড়িতে উঠান বৈঠক করা হয়। এসময় তিনি উপস্থিত সাধারন মানুষ ও ভোটারদের কাছে নৌকা প্রতিকে ভোট চান। আগামী ৭ জানুয়ারী তারিখে ভোট কেন্দ্রে গীয়ে তাদের মূল্যবান ভোটটি দেওয়ার অনুরোধ জানান।
এসময় আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী কাজী কেরামত আলী বলেন, শেখ হাসিনার উন্নয়নকে ধরে রাখতে নৌকা প্রতিকে ভোট দিতে হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনা আবার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন।তাই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকারক ক্ষমতায় আনবেন আপনারা বলেন তিনি। উঠান বৈঠকে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব,সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন, পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মোবারক হোসেন প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































