রাজবাড়ীর পশুর হাটে স্বাস্থ্য বিধি উপেক্ষিত, সচেতন নয় হাসিল আদায়কারীরাও-
- Update Time : ১১:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ৮৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
নির্দেশনা মেনে কোরবানির গরু ছাগলের হাট বসানোর কথা থাকলেও রাজবাড়ীর হাট গুলোতে মানা হচ্ছে না কোন ধরনের স্বাস্থ্যবিধি।
হাটের ক্রেতা বিক্রেতা ও হাসিল (ইজারা) অাদায়কারীদের মুখে দেখাযায় নি মাস্ক। এবং গা ঘেসাঘেসি করে চলাচল করছে সবাই। এছাড়া সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হাট ইজারাদার বা প্রশাসন নজরদারীরও দেখা মেলেনি। ফলে করোনা সংক্রমনের উচ্চ ঝুকিতে থাকা এ জেলায় সংক্রমণের হার অারও বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে।
শনিবার দুপুর ৩ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কুটিরহাটের গরু ছাগলের হাটে গিয়ে এমন চিত্র দেখাযায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কুটিরহাট বাজারের এক ব্যবসায়ী বলেন, হাটের ইজারাদার মুলত চেয়ারম্যান তোরাপ অালী। কিন্তু তার ভাইয়ের নামে ব্যবহার করছেন। সব কিছু তিনিই নিয়ন্ত্রণ করে। এবং হাটের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত তিনি সব সময় টহল দেন।
হাট ইজারাদার অালী হোসেন বলেন, জায়গা অনুযায়ী বেশি গরু ছাগল হাটে এসেছে। চেষ্টা করেও স্বাস্থ্যবিধি মানাতে পারছেন না। এছাড়া হাসিল (ইজারা) অাদায়কারীদের মুখে মাস্ক নাই বিষয়টি সত্য না।
হাট ইজারাদারের ভাই ও শহীদওহাবপুর ইউপি চেয়ারম্যান মোঃ তোরাপ অালীর সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হন নাই।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ফাওমি মোঃ সায়েফ বলেন, হাট বসানোর কিছু নির্দেশনা রয়েছে। তার মধ্যে স্বাস্থ্যবিধি মানা এবং ক্রেতা-বিক্রেতা ও ইজারাদারের সবারই মাস্ক পড়তে হবে। শহীদওহাবপুর ইউপির চেয়ারম্যানকে বার বার বিষয়টি বলা হয়েছে। অার এ বিষয় গুলো নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট বিভিন্ন হাটে যাচ্ছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































