রাজবাড়ীর কালুখালীর ধান ক্ষেত থেকে মেছো বিড়াল আটক
- Update Time : ১০:৪৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / ১৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে ধান ক্ষেত থেকে একটি মেছো বিড়াল আটক করেছে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সন্ধ্যায় কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রামে মেছো বিড়ালটি আটক করে।
স্থানীয়রা কৃষক আবজাল শেখ বলেন, তাঁর জমিতে ধান কাটছিলেন। এ সময় তিনি ধানক্ষেতে একটি প্রাণি দেখে বাঘ-বাঘ বলে চিৎকার করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে মেছো বিড়ালটি ধরে শিকল দিয়ে বেঁধে রেখে বন বিভাগে খবর দেন। খবর জানাজানি হওয়ার পর থেকেই এলাকার বিভিন্ন উৎসুক মানুষ দেখতে ছুটে আসছেন। সাইদুল ইসলাম সাচ্চু বলেন, বাঘটা নিয়ে আমরা খুবই হিমশিম খাচ্ছি। একে দেখার জন্য শত শত মানুষ ভীড় করছে। অনেক শিশুও দেখতে আসছে। এ জন্য প্রশাসনকে জানানো হয়েছে, তারা যেন দ্রæত এসে বাঘটি নিয়ে যায়।
রাজবাড়ী জেলা বন কর্মকর্তা শেখ হুমায়ন কবির বলেন, মেছো বাঘ বললেও মূলত এটি বাঘ নয়। এটি মেছো বিড়াল। মেছো বিড়ালের সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখমÐল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর। মেছো বিড়ালটি উদ্ধারের জন্য শনিবার একটি টিম পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































