রাজবাড়ীতে ৫ বছরের শিশু ধর্ষনের অভিযোগে কিশোর গ্রেফতার
- Update Time : ১০:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- / ২৩১ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সজীব শেখ (১২) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (৩১ জুলাই) বিকালে রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত কিশোর সজীব শেখ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোশবাড়ী গ্রামের মো. সালাম শেখের ছেলে।
এদিকে এ ঘটনায় মঙ্গলবার (৩০ জুলাই) শিশুটির বাবা বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা গেছে, ২৯ জুলাই (সোমবার) বিকাল ৫ টার দিকে খেলা করছিলো। ওই সময় অভিযুক্ত কিশোর সজীব শিশুটিকে চকলেট দেবার প্রলোভন দেখিয়ে তাদের বাড়ির অদূরে একটি পরিত্যক্ত বাড়ীতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে তার বাবা-মাকে বিষয়টি জানালে ৩০ জুলাই ওই শিশুর বাবা থানায় মামলা করেন।
রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, অভিযোগ পেয়ে অভিযুক্ত কিশোর সজীবকে আটক করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। একই সাথে ওই শিশটির ডাক্তারী পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়

















































































































