রাজবাড়ীতে ৪০ প্রহর ব্যাপী অখন্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান
- Update Time : ০৫:০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ৩৬ Time View

স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
দেশ মাতৃকা, বিশ্ব শান্তি ও সকল সন্তানের কল্যাণ কামনায়, রাজবাড়ীতে ৪০ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন রবিবার (৫ ফেব্রুয়ারী) থেকে শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি রাজবাড়ী জেলা শহরের লক্ষীকোল গ্রামের পুরাতন হরিসভা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। পুরো অনুষ্ঠান জুড়ে ভক্তবৃন্দের আগমন থাকে চোখে পরার মত। আয়োজিত এই অনুষ্ঠানটি আগামী ৯ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।
উল্লেখ্য যে ১০ফেব্রুয়ারী শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন ও ১১ফেব্রুয়ারী নগরকীর্তন সহ মহা প্রসাদ বিতরণ করা হবে।
নাম সংকীর্তন ও লীলা কীর্তন পরিবেশনায় থাকবে দেশের বিভিন্ন জেলার ১০টি দল। অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের জন্য সর্বদা প্রসাদের (খাবারের) ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করেছেন হরিসভা মন্দির কমিটি। হরিসভা মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকার, সাধারণ সম্পাদক শংকর কুমার সাহা। এছাড়াও অন্যান্যদের মধ্যে রয়েছে উজ্জ্বল সরকার, সুব্রত হালদার, সুজন শীল, অসীম হালদারসহ অন্যান্য সদস্যরা। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষয়ের সহযোগিতায় প্রতিবছর এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































