রাজবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
- Update Time : ০৭:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ৬৮ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
” ৮০০ কোটির পৃথিবীতে – সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যত গড়ি” এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের আাম্রকানন চত্তর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের আম্রকানন চত্তরে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।
আলোচনা সভা ও রেলিতে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ- পরিচালক গোলাম মোহাম্মদ আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাইন উদ্দিন চৌধুরী, সরকারী আদর্শ মহিলা কলেজ অধ্যক্ষ দিপক কুমার কর,এনএসআই উপ পরিচালক শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান খান প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































