রাজবাড়ীতে বন্ধুসভার উদ্যোগে নারী দিবস পালন –
- Update Time : ০৮:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০১৯
- / ৫৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে আজ শুক্রবার বিকেলে শহরের এক নম্বর পৌর মিলেনিয়াম মার্কেটে সংগঠনের কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন। এতে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার প্রাক্তন সভাপতি অধ্যাপক মো. নূরুজ্জামান, জেলা পরিষদের সদস্য ও বন্ধুসভার নারী বিষয়ক সম্পাদক কহিনূর বেগম, সেরা জয়িতা শেহনাজ ইসলাম, বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক কার্ত্তিক চন্দ্র দাস, সাহিত্য বিষয়ক সম্পাদক আসিফ মাহমুদ, পাঠচক্র বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক প্রসেনজিত কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সাল, দপ্তর সম্পাদক ফারজানা তাবাসসুম দিবা, যুগ্ম সাধারণ সম্পাদক ইফফাত আরা অনন্যা প্রমূখ।
সভা সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ।
বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, নারীকে প্রথমত মানুষ হিসেবে ভাবতে হবে। এক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। দৃষ্ঠিভঙ্গি বদলানোর ক্ষেত্র পরিবার থেকে সৃষ্টি হতে হবে। কারণ সুযোগ পেলে নারীরাও সমাজ উন্নয়নে, দেশ সেবায় সমান ভূমিকা রাখতে পারে।
আলোচনা শেষে নারী বন্ধুদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































