রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- Update Time : ০৯:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ৮০ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্দ্যোগে রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)র বালক ও বালিকাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় রাজবাড়ী পৌরসভা একাদশ ৪-০ গোলে পাংশা উপজেলা একাদশ (বালিকা)কে পরাজিত করে চাম্পিয়ান হয়। এবং অপর খেলায় নিদ্দিষ্ট সময়ে রাজবাড়ী সদর ও পাংশা উপজেলা একাদশ (বালক)কের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র থাকায় ট্রাইব্রেকারে গড়ায়। পড়ে ট্রাইব্রেকারে রাজবাড়ী সদর উপজেলা একাদশ ৩-১ গোলে পাংশা উপজেলা একাদশ (বালক)কে পরাজিত করে চাম্পিয়ান হয়।
এ সময় জেলা প্রশাসক অাবু কায়সার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ অাসনের এমপি মোঃ জিল্লুল হাকিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ অাসনের এমপি কাজী কেরামত অালী, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটোন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী পৌর মেয়র অালমগীর শেখ তিতু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ অালী, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসি অাক্তার বন্যা, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি সহ অনেকে।
খেলা শেষে বালিকা ও বালক উভয় চাম্পিয়ান ও রানার্সঅাপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
টুর্নামেন্টে বালিকাদের মধ্যে সর্বচ্চো গোলদাতা হয় রাজবাড়ী সদরের সাদিয়া, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট সুফিয়া ও ম্যান অফ ফাইনাল হয় পলি।
এদিকে বালদের মধ্যে সর্বচ্চো গোলদাতা হয় সদর উপজেলার রিমন, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট লিয়ন ও ম্যান অফ ফাইনাল হয় গোল কিপার বাধন মল্লিক।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































