রাজবাড়ীতে প্রায় ৩১ কোটি টাকায় সড়ক ও ব্রীজসহ ৩ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ০৫:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ৯৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জিওবির অর্থায়নে ৩০ কোটি ৬৯ লাখ ৬২ হাজার ১৬৭ টাকা চুক্তি মূল্যে রাজবাড়ী সদর উপজেলার অাওতাধীন ২টি সড়কের উন্নয়ন ও ১টি গার্ডার ব্রীজসহ ৩টি প্রকল্পের নির্মান কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অায়োজনে বসন্তপুর ইউপির রাজাপুর ইয়াছিন ইনস্টিটিউট প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে প্রকল্পের উদ্বোধন করেন, রাজবাড়ী-১ অাসনের এমপি কাজী কেরামত অালী।
এতে রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ্যোডঃ ইমদাদুল হক বিশ্বাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী গোলাম রব্বানী, জেলা অাওয়ামী লীগ নেতা হেদায়েত অালী সোহরাব, বসন্তপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন সরদার, সুলতানপুর ইউপি চেয়ারম্যান অাশিকুর রহমান সচিব প্রমূখ।
জানাযায়, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র বাস্তবায়ন ও জিওবির অর্থায়নে ২০২১ সালের ৬ এপ্রিল ৬ কোটি ৫৭ লাখ ৯৩ হাজার ৩৯২টাকা চুক্তি মূল্যে বসন্তপুর ইউপির কুমার নদীর ওপর রাজাপুর ইয়াছিন ইনস্টিটিউট সড়কে ৫শ মিটার চেইনেজে ৮১ মিটার দৈর্ঘ্য পিএসসি গার্ডার ব্রীজ ও ২০২১ সালের ২১ নভেম্বর ২৪ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ১৭৫ টাকা চুক্তি মূল্যে নিমতলা থেকে এনএইচডব্লিউ টু মধুখালী জিসি সড়ক উন্নয়ন পৃথক দুইটি প্রকল্পে প্রায় সোয়া ১৫ কিলোমিটার সড়ক নির্মান কাজ শুরু হয়। কাজ শেষ হবে ২০২৩ সালের মে মাসে। এতে সদরের বসন্তপুর, সুলতানপুর ও শহীদওহাবপুর ইউপিসহ বেশ কয়েকটি ইউপির লক্ষাধিক মানুষ উপকৃত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































