রাজবাড়ীতে পুনঃরায় নৌকার প্রার্থীতা পেলেন কাজী কেরামত আলী ও জিল্লুল হাকিম
- Update Time : ০৬:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ১৬৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের আসন ভিত্তিক মনোনয়ন প্রদান করা হয়েছে।
রবিবার আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকা প্রতীকের দলীয় মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় রাজবাড়ী-১ আসনের জন্য জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের ৫ বারের নির্বাচিত এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীকে এবং রাজবাড়ী-২ আসনের জন্য জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের ৪ বারের নির্বাচিত এমপি মোঃ জিল্লুল হাকিমকে পুনঃরায় প্রার্থীতা ঘোষনা করা হয়েছে। যদিও রাজবাড়ী-১ আসন থেকে ৯ জন এবং রাজবাড়ী-২ আসন থেকে ৭ জন দলীয় প্রার্থী হবার জন্য আবেদন করেছিলেন।
এদিকে, কাজী কেরামত আলী ও মোঃ জিল্লুল হাকিমের প্রার্থীতা ঘোষিত হবার পর স্ব স্ব সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































