রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে আজিম মোল্লা গ্রেফতার
- Update Time : ০৯:৪৬:২০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম : রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে একাধিক মামলার আসামি আজিম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
আজ রবিবার (৩ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন নিউ কলোনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ ওহিদুল হাসান ও এসআই (নিরস্ত্র) আতাউর রহমান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ। অভিযানে রাজবাড়ী সদর থানায় দায়েরকৃত মামলা নং-০১, তারিখ ০২/১০/২০২৪ খ্রি., ধারা-১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩২৫/১১৪/৩৪ পেনাল কোড এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন (Explosive Substances Act), ৩/৬ ধারার এজাহারভুক্ত আসামি মোঃ আজিম মোল্লা (৪২), পিতা-মৃত আকবর আলী মোল্লা, মাতা-মৃত রোকেয়া বেগম, সাং-নতুনপাড়া, বিনোদপুর, ৯নং ওয়ার্ড, রাজবাড়ী পৌরসভা, থানা ও জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম জানান, আজিমের বিরুদ্ধে এই মামলার পাশাপাশি একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































