রাজবাড়ীতে ডিবি পরিচয় দেওয়া খর্বাকৃতির প্রতারক গ্রেফতার
- Update Time : ০৮:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / ৪৩২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা গুলশানের ডিবি অফিসার পরিচয় দিয়ে প্রতারণার দায়ে রাজবাড়ীতে মোঃ শামসুর রহমান মফিজ (২৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত প্রতারক মফিজ রাজবাড়ী পাংশার চর ঝিকড়ী পশ্চিমপাড়ার মোঃ হারেজ মিয়ার ছেলে। সে আকৃতিতে খর্বাকৃতির।
পুলিশ জানায়, গত ২১ নভেম্বর পাংশা থানার একটি মামলার বাদিকে ফোনে নিজেকে ঢাকা গুলশানে কর্মরত ডিবির একজন কর্মকর্তা বলে পরিচয় দেয় এবং বলে তার নামে অজ্ঞাত মার্ডার মামলা হয়েছে। মামলা হতে রক্ষা পেতে হলে আসামীকে ২০ হাজার টাকা দিতে হবে। টাকা না দিলে মামলাটি গুলশান থানা হতে পাংশা থানায় ট্রান্সফার করা হবে। টাকা না পেয়ে ওই দিন রাতেই অন্য আরেকটি নম্বর থেকে ওই মামলার বাদিকে ফোন করে নিজেকে পাংশা থানার অফিসার পরিচয় দিয়ে ২০ হাজার টাকা দাবী করে। টাকা না দিলে পরের দিন পাংশা থানা পুলিশ তাকে বাড়ী থেকে গ্রেফতার করে নিয়ে আসবে। এমন অভিযোগ পেয়ে পাংশা থানা পুলিশ আসামীকে কৌশলে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার ঘটনা স্বীকার করে। তার বিরুদ্ধে পূর্বের কুষ্টিয়া সদর থানায় প্রতারণার মামলা আছে এবং সে দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনের মাধ্যমে নিজেকে বিভিন্ন সরকারী কর্মকর্তার পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারনা করে আসছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































