রাজবাড়ীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
- / ৭১ Time View

আতিয়ার রহমান, স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি এবং অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সব সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভা। সভায় রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুনসহ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারাসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় অন্যান্য কমিটির সদস্যসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাসমূহে রাজবাড়ী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এদিকে, ওই আলোচনা সভা চলাকালীন সময়ে রেলমন্ত্রী, রাজবাড়ী -২ আসনের ৫ বারের এমপি, মোঃ জিল্লুল হাকিম কল করেন জেলা প্রশাসক আবু কায়সার খানকে। রেলমন্ত্রী আইন শৃঙ্খলা কমিটির খোজখবর নেন এবং জেলা প্রশাসক তাকে আগামী মিটিংয়ে স্বশরীরে থাকার জন্য অনুরোধ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































