ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীতে গরুবাহি আলমসাধুর চাপায় বৃদ্ধ ভিক্ষুক নিহত
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৮:২১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ২৮০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় গরু বোঝাই একটি আলমসাধু (স্যালো ইঞ্জিন দিয়ে স্থানীয় ভাবে তৈরী গাড়ি) চাপায় হাফিজাল ব্যাপারী (৬৫) নামে একজন ভিক্ষুক নিহত হয়েছে। হাফিজাল ব্যাপরী রাজবাড়ী সদর উপজেলার চরখানখানাপুরের জজ বাড়ী এলাকার মৃত আইনউদ্দিন ব্যাপারীর ছেলে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ীর শ্রীপুর সার্কিট হাউজের সামনে এ দুঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আবু কালাম বলেন, ওই ভিক্ষুক সড়ক পার হওয়ার সময় গরু বোঝাই আলমসাধু তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ওই বৃদ্ধ গুরুত্বর আহত হয়। তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানিয়েছেন, ঘাতক আলমসাধুটি আটক করা হয়েছে।একই সাথে নিহতের পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১



































































































