রাজবাড়ীতে কেজিতে বিক্রি হচ্ছে জীবন্ত গরু
- Update Time : ১০:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
- / ৫৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে এখন চলছে গবাদিপশু বিক্রির নানান বিজ্ঞাপন। এরই মাঝে রাজবাড়ীতে গরু বিক্রির ঝামেলাহীন নতুন ধারনা নিয়ে নিজস্ব খামারে লালন-পালন করা জিবন্ত অবস্থায় গরুর ওজন ধরে (লাইভ ওয়েট) গরু বিক্রি শুরু করেছে পদ্মা এগ্রো ফার্ম। এই গরুর খামারটি রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গৌরীপুর এলাকায়।
সরেজমিন পদ্মা এগ্রো ফার্মে গিয়ে দেখা যায়, জীবন্ত গরুর ওজন মাপার জন্য স্থাপন করা হয়েছে ডিজিটাল পরিমাপক যন্ত্র, যা ডিজিটাল স্কেল নামে পরিচিত। এখানে প্রতিকেজি জিবন্ত গরুর দাম ঠিক করা হয়েছে ৪২৫ টাকা। খামারে গরু কিনতে আসা অনেকেই বলেন, বাজার থেকে গরু কিনতে গেলে বেশ ঝামেলা পোহাতে হয়। গরুর ওজনের হিসাব করে ক্রয়-বিক্রয় করলে ক্রেতা জানবেন তিনি কত কেজি পর্যন্ত মাংস পাবেন। এ ছাড়া এই পদ্ধতিতে বিক্রি করলে স্বচ্ছতাও থাকে।
খামারের উদ্যোক্তা শেখ নজরুল জানান, তার খামারে বিক্রি যোগ্য ৪৪টি ষাড় গরু রয়েছে। এরমধ্যে প্রায় ৪০টি গরু বিক্রি হয়ে গেছে। লাইভ ওয়েটে গরু বিক্রিতে তিনি ব্যাপক সাড়া পেয়েছেন। তিনি আরো জানান, প্রতিটি গরুর উৎপাদন খরচ পরে কেজি প্রতি ৩২০ টাকা থেকে ৩৪০ টাকা। কোরবানী ঈদ উপলক্ষে ৪২৫ টাকা মূল্য নির্ধারন করা হয়েছে। পরবর্তীতে হয়ত গরুর কেজিপ্রতি মূল্য কিছুটা কমানো হবে। আবার বিক্রি হওয়া গরুও ঈদের আগেরদিন পর্যন্ত খামারেই থাকবে। যে ক্রেতা নিজ দায়িত্বে ক্রয়কৃত গরু নিয়ে যাবেন তার অতিরিক্ত কোন খরচ লাগবে না। আর যাদের গরু পৌছে দিতে হবে, তাদের কাছ থেকে প্রতিটি গরুর জন্য পরিবহন খরচ বাবদ ১ হাজার টাকা নেয়া হবে। এই খচর শুধু রাজবাড়ী জেলার জন্য।
উদ্যোক্ত শেখ নজরুল বলেন, স্কেল শুধু গরু বিক্রির জন্যই না। খামারের প্রতিটি গরুর জন্য মাসে খাবার, চিকিৎসাসহ অন্যান্য খরচ কত হলো, আর সেই গরু মাস শেষে কতটুকু ওজন বাড়ল সেটাও নির্ণয় করা হয়ে থাকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































