রাজবাড়ীতে কল পাড়ে থালা বাসন ধুতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু
- Update Time : ১০:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- / ১৩৭৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সাপের কামড়ে সুবিতা রানী দাস (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। তিনি জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ধুবারিয়া গ্রামের ধিরেন্দ্রনাথ দাসের সহধর্মীনি। তবে হাসপাতালে আনারপর চিকিৎসকদের অবহেলায় ওই নারীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।
মৃত সুবিতা রানী দাসের নাতি অন্তর কুমার দাস বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ীর টিউবওয়েল বাসন পরিস্কারের কাজ করছিলেন সুবিতা রানী দাস। ওই সময় হঠাৎ একটি গোখড়া সাপ তার ডান হাতে কামড় দেয়। পরিবারের সদস্যরা ওই সময়ই তার হাতে বাঁধন দিয়ে ৬টা ২০ মিনিটে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসনে। হাসপাতালে নিয়ে আসার পর পরই চিকিৎসকরা এ্যান্টিভেনম না দিয়েই রোগীর অবস্থা দেখার জন্য হাতের বাঁধন খুলে দেয়। এ ঘটনার প্রায় ৫০ মিনিট পর ৭টা ১০ মিনিটে রোগীর মৃত্যু হয়। তিনি এই মৃত্যুর জন্য চিকিৎসকদের অবহেলাকে দায়ি করেন। তবে মৃত্যুর সংবাদে স্বজনের আহাজারিতে হাসপাতাল চত্বর ভারি হয়ে ওঠে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































