রাজবাড়ীতে এবার ১ লক্ষ ৩৬ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- Update Time : ০৮:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে এবার ৬ থেকে ৫৯ মাস অর্থাৎ ৫ বছর বয়সী প্রায় ১লক্ষ ৩৫ হাজার ৮৯৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
অাগামী (৪ থেকে ৭ জুন) পর্যন্ত ৪ দিন ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলার পৌর ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে নিদ্দিষ্ট এবং অস্থায়ী ১ হাজার ৬৬টি কেন্দ্রে এ ক্যাম্পেইন করা হবে।
মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
এতে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটোন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ্যোডঃ খান মোঃ জহুরুল হক, সাধারন সম্পাদক খোন্দকার অাব্দুল মতিন, সাবেক সভাপতি অাবু মুসা বিশ্বাস, বর্তমান সহ-সভাপতি কাজী অাব্দুল কুদ্দুস বাবু, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।
কর্মশালায় জানানো হয়, জেলার পাঁচ উপজেলা, ৩টি পৌরসভা ও ৪২টি ইউপির ১২৮টি ওয়ার্ডের স্থায়ী ও অস্থায়ীসহ ১ হাজার ৬৬টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লক্ষ ৩৫ হাজার ৮৯৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে কর্মকর্তাদের পাশাপাশি ২ হাজার ১৩২ জন স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানানো হয়।
এছাড়া ক্যাম্পেইনে জেলা ও উপজেলায় কন্ট্রোল রুম খোলা হবে। এবং সবার সুবিধার্থে অাপডটে তথ্য সিভিল সার্জন কার্যালয়ে ফেসবুক পেইজে দেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































