রাজবাড়ীতে একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি ‘রজত জয়ন্তী’ পালিত
- Update Time : ০৬:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ৬১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে একুশে টেলিভিশন ইটিভি’র ২৫ বছর পূর্তি ‘রজত জয়ন্তী’ পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালী, বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন, নৃত্য, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাউপকরণ বিতরণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলার বরাট-ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বরাট-ভাকলা স্কুল এন্ড কলেছের প্রাক্তন অধ্যক্ষ সুশিল কুমার দত্ত তাপস, বরাট-ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা প্রামাণিক, মরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছন্দা রানী বসু প্রমুখ।
আবৃত্তি করেন, নুসরাত জাহান অরিন, সংগীত পরিবেশনায় ছিলেন, সহকারী শিক্ষক নাজমুল ইমাম ও মনিরা আক্তার বিথি, শিক্ষার্থী ত্রীদিব তূর্য দত্ত, সাদিক হোসেন, মুনতাহা মারিয়াম, নৃত্য পরিবেশনা করেন, রাখি দাস, অংকিতা রবি দাস, প্রতি রবি দাস, সুমাইয়া খাতুনসহ অন্যান্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































