রাজবাড়ীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায়, প্রস্তুতি সম্পন্ন
- Update Time : ০৯:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / ৫৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বরাবরের মতো এবারও রাজবাড়ীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে আগামীকাল সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাহের জামাত না হলে সকাল সাড়ে ৮টায় বড়পুল স্টার্ফকোয়ার্টারে অবস্থিত জেলা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যেই রাজবাড়ী পৌরসভার তত্ববধানে জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে ঈদ জামাতের প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। সেখানে প্রতিবছরের ন্যায় নারীদের নামাজ আদায়ের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা।
এদিকে, আজ রবিবার দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তারের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও রাজবাড়ী পৌরসভার প্রশাসক মাজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) নাহিদ আহমেদসহ জেলা প্রশাসক ও পৌরসভার উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































