রাজবাড়ীতে অনুর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- Update Time : ১০:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ৬৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে রাজবাড়ী সদর উপজেলা ও ক্রীড়া সংস্থার অায়োজনে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অানুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, জেলা প্রশাসক অাবু কায়সার খান।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত অালী সোহরাব, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল অালম দুলাল, দাদশী ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, খানখানাপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান রাজিব খান বাবু, সদর উপজেলা ক্রীড়া সংস্থ্যার সাধারন সম্পাদক সিয়াদত অালী টগর প্রমুখ।
সঞ্চালনা করেন, উপজেলা ক্রীড়া অফিসার ফেরদৌসি অাক্তার বন্যা।
উদ্বোধনী ম্যাচে খানখানাপুর ও খানগঞ্জ ইউনিয়ন একাদশ প্রতিদ্বন্দীতা করে।
জানাগেছে, রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউপির ১৪টি দল প্রতিদ্বন্দীতা করভে। রাজবাড়ীর দুইটি ভেন্যু কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম ও খানখানাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































