রাগ করে বের হয়ে পাচারকারীর খপ্পরে শিশু সন্তানসহ গৃহবধু, রাজবাড়ীর এসপি’র প্রেসব্রিফিং –
- Update Time : ১০:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থেকে পাচার হওয়া তিন মাস বয়সী শিশুপুত্রসহ এক গৃহবধু (২১) কে ময়মনসিংহ থেকে উদ্ধার করা হয়েছে। ওই উদ্ধারের ঘটনার পর আজ শনিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদিকদের ব্রিফিং করা হয়েছে।
ব্রিফিং করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। তিনি বলেন, গত ১৩ জুলাই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের এক গৃহবধু তার শিশু সন্তানসহ নিখোঁজ হন। ওই ঘটনায় গত ২৯ জুলাই গোয়ালন্দ ঘাট থানায় গৃহবধুর পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়রী করা হয়। পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে গোয়ালন্দ থানার ওসি জানতে পারেন ওই গৃহবধু ময়মনসিংহে বন্দি করে রাখা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে গোয়ালন্দ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরের নেতৃত্বে পুলিশ সদস্যরা ময়মনসিংহ থেকে প্রথমে ওই গৃহবধু এবং পরে প্রায় ৫ কিলো মিটার দুরে থাকা অপর একটি স্থান থেকে শিশুপুত্রকে উদ্ধার করে রাজবাড়ী নিয়ে আসে।
ওই গৃহবধু জানান, পারিবারিক অশান্তির কারণে তার ২ বছর বয়সী মেয়েকে মায়ের কাছে রেখে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে শিশুপুত্রকে নিয়ে বাড়ী থেকে বের হন। তিনি দৌলতদিয়া বাস কাউন্টার এলাকায় পৌছলে দুই নারী পাচারকারীর খপ্পরে পরে। তারা তাকে ভালো চাকুরীর ব্যবস্থা করে দেবে বলে ঢাকার হেমাহেতপুর নিয়ে যায়। সেখানে একদিন রেখে তাকে নিয়ে যায় পাচারকারীরা ময়মনসিংহে। সেখানে নিয়ে তাকে মোটঅংকে ময়মনসিংহ পতিতা পল্লীর জনৈক আশা বাড়ীওয়ালীর কাছে বিক্রি করে দেয়। এরপরই ঘটে মর্মান্তিক ঘটনা। আশাবাড়ীওয়ালী একটি ঘরে ওই গৃহবধুকে আটকে রেখে যৌনবৃত্তিতে বাধ্য করে এবং ওই গৃহবধুর শিশু ছেলেকে সুকৌশলে পতিতাপল্লী থেকে প্রায় ৫ কিলোমিটার দুরের থাকা এক মহিলার হেফাজতে নিয়ে রাখে। এরই মাঝে ওই গৃহবধু তার কাছে আসা এক যুবককে তার পাচার হবার ঘটনাটি অবহিত করে। ওই যুবক পরবর্তীতে বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবহিত করে।
প্রেসব্রিফং-এ রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ উজ জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবিব আব্দুল্লাহ, পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার অফিসার ইনচার্জ সাইদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান, গোয়ালন্দ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































