রবিবার পরীক্ষামূলক উদ্বোধন হবে রাজবাড়ীর ৩৩ কেভি’র নতুন বৈদ্যুতিক সঞ্চালন লাইন –
- Update Time : ১০:০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮
- / ৫৮ Time View
জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বিদ্যুৎ সমস্যা নিরশনে নতুন বৈদ্যুতিক সঞ্চালন লাইন রবিবার সকাল ১০ টায় পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে।
জানাগেছে, রাজবাড়ীর বিদ্যুৎ চাহিদা মেটাতে নতুন করে রাজবাড়ী-ফরিদপুর সড়কের পাশ দিয়ে ৩৩ হাজার ভোল্টের ৩২ কিলো মিটার দীর্ঘ সঞ্চলন লাইন স্থাপনের কাজ শুরু করা হয়। সম্প্রতিক সময়ে ওই লাইনটি নির্মাণের কাজ সমাপ্ত করা হয়। যার প্রেক্ষিতে আজ সকাল ১০টায় ওই লাইনটি পরীক্ষামূলক ভাবে চালু করা হবে।
রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী জানান, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম এবং তার ঐকান্তিক প্রচেষ্টার ফসল এই নতুন লাইন। রবিবার পরীক্ষামূলক ভাবে ওই লাইনটি সচল করা হবে। আগামী তিন দিন লাইনটিতে সংযোগ দিয়ে নিরিক্ষায় রাখা হবে। ওই নিরিক্ষা শেষে পুরাতন লাইন বিচ্ছিন্ন করে নতুন এই লাইনটি রাজবাড়ীর ওজোপাডিকো কার্যালয়ে থাকা ট্রান্সফরমারের সাথে সংযোগ করা হবে। পর্যায়ক্রমে পুরাতন লাইনটি সড়িয়ে ফেলা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































