রতনদিয়া বাজার শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিকে সংবর্ধনা প্রদান –
- Update Time : ১০:৩৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / ৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার ঐতিয্যবাহী রতনদিয়া বাজার শিল্প ও বণিক সমিতির নব-নির্বাচিত সভাপতি ও এসএসসি ১৯৯৫ সালের ব্যাচের শিক্ষার্থী ইমদাদুল হক দুদু ও সহ-সভাপতি পল্লাত কুমার পালকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে এসএসসি ১৯৯৫ সালের ব্যাচের উদ্যোগে কালুখালীর বেলগাছি রেলষ্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালুখালী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বজলুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আশরাফ হোসেন খান।
উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, কালূখালী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আতিক, নজরুল, মহিউদ্দিন, আব্দুল হান্নান, শিমুলসহ অন্যান্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































