রক্তাক্ত অবস্থায় রাজবাড়ী হাসপাতালে ভর্তি করা হলো ৩ বছরের শিশুকে –
- Update Time : ০৯:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ৮৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলায় রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মোঃ কাশেম শেখের ছেলে মোঃ ফরিদ শেখ (৪২) কে আসামি করা হয়েছে।
মামলার বাদী জানান, তার শিশু মেয়ের সাথে আসামী ফরিদ শেখের অপর শিশু মেয়ের সাথে খেলাধুলা করে। গত বুধবার সকাল ১০ টার দিকে তার মেয়ে আসামীর বাড়ী যায়। ওই সময় ফরিদ সুকৌশলে বিস্কুট ও চকলেট দেবার কথা বলে ঘরের মধ্যে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। এতে শিশু মেয়েটি রক্তাক্ত জখম হয়ে পরে। পরবর্তীতে স্থানীয়রা তার মেয়েকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে ভর্তি করে। গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্তও তার চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মোঃ বোরহান উদ্দিন জানান, শিশুটি এখানো বেশ অসুস্থ। তবে আসামী ফরিদ শেখকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রয়েছে। ফরিদ কৃষি কাজ করে। তার দুইটা সন্তান আছে। তবে তার স্ত্রী দেশের বাইরে থাকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































