যৌথ-বাহিনীর অভিযান, পাংশায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩
- Update Time : ১১:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ২৪১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরি একনালা বন্দুকসহ তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।
শনিবার (৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের অনাথ আলী শেখের ছেলে সজল শেখ (২৪), আজম মণ্ডলের ছেলে জিহাদ মণ্ডল (১৯) ও মৃত জনাব আলী মণ্ডলের ছেলে আলেফ মণ্ডল (৫০)।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সজলের নামে ইতোপূর্বে একটি অস্ত্র, তিনটি ডাকাতি প্রস্তুতির মামলা সহ মোট ছয়টি মামলা রয়েছে। সেনাবাহিনী আসামিদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারে পুলিশকে সহযোগিতা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































