যুব মহিলা লীগ নেত্রী চৈতি’র উদ্যোগে রাজবাড়ীর ৯১ এতিম শিশু পেলো ঈদের নতুন জামা-
- Update Time : ১১:০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
- / ৬৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর একমাত্র কন্যা, যুব মহিলা লীগ নেত্রী কানিজ ফাতেমা চৈতির ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ী শিশু পরিবারের ৯১ জন এতিম শিশু পেয়েছে ঈদুল ফিতরের নতুন জামা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ওই জামা গুলো শিশুদের হাতে তুলে দেন, কানিজ ফাতেমা চৈতি। সে সময় শিশুরা আনন্দে তাকে জড়িয়ে ধরেন। ওই সময় শহর সমাজ সেবা কর্মকর্তা মাজাহারুল ইসলাম, যুব মহিলা লীগ নেত্রী তানজিলা আক্তার, লাবনি আক্তার, সেতু ইসলাম, নাসরিন সুলতানা, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলামসহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা এতিম শিশুদের সাথে ইফতারী ও রাতের খাবারে অংশ গ্রহণ করেন।
চৈতি রাজবাড়ী বার্তা ডট কম কে বলেন, শিশু পরিবারের এতিম মেয়েরা তার সন্তানের মত। সেখানে গেলে অনেক শিশুই তাকে মা বলে ডাকে। এটা তার পরম পাওয়া। ওরা এবারও তাদের সাথে ঈদ করতে তাকে আমন্ত্রণ জানিয়েছে। তিনি তাদের আমন্ত্রণে সারা দিয়েছেন এবং ঈদের দিন ওদের সাথে আনন্দ ভাগাভাগি করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































