যুবক-যুবতীদের সচেতন করতে গোয়ালন্দে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত –
- Update Time : ০৪:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ৬৬ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
”জেগেছে যুব গড়বে দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব খাত ভুক্ত সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবা মুলক কাজে যুবদের ভুমিকা শীর্ষক জনসচেতনতা মূলক দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকালে যুব উন্নয়ন অধিদপ্তর গোয়ালন্দের আয়োজনে গোয়ালন্দ উপজেলা পরিষদ হল রুমে দিন ব্যাপি প্রশিক্ষনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ,জেলা যুব উন্নয়ন উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান,গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম প্রমূখ।
দিন ব্যাপি প্রশিক্ষনে ৩০ জন যুবক ও ৩০ জন যুবতী সহ মোট ৬০ প্রশিক্ষনার্থী আত্ম নির্ভরশীল ,সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবা দানে দক্ষ ও পারদর্শি করে গড়ে তুলতে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তরা বলেন, যুবক যুবতীদের এ ধরনের প্রশিক্ষন একদিকে যেমন সামাজিক নানা ধরনের উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখতে সাহাজ্য করে, পাশাপাশি আতœ নির্ভরশীল হয়ে নিজের ও পরিবারের বেকার সমস্যা সমাধানে সহায়তা করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































