যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পেলেন রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক জিনাত আরা –
- Update Time : ১০:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
- / ৬১ Time View
জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক জিনাত আরাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার এ পদোন্নতি প্রদান করা হয়। তিনি বর্তমানে উপ-সচিব হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন।
রাজবাড়ী বার্তা ডট কম কে দেয়া এক প্রতিক্রীয়ায় সাবেক জেলা প্রশাসক জিনাত আরা বলেন, জেলা প্রশাসক থাকাকালে রাজবাড়ী বাসীর অনেক ভালবাসা তিনি পেয়েছেন। ওই ভালবাসা আর তার নিজস্ব কর্মতৎপড়তার ধারাবাহিকতায় আজকের এ পদোন্নতী। তিনি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আগামীতেও যাতে আরো ভাল কাজ করতে পারেন সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২ ফেব্রুয়ারী রাজবাড়ীর চতুর্থ নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন তৎকালিন অর্থ বিভাগের উপ-সচিব বেগম জিনাত আরা। এক কন্যা সন্তানের জননী জিনাত আরা ১৯৯৫ সালে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে কুমিল্লা কালেকটরেটে যোগদান করেন। পরবর্তীতে মানিকগঞ্জ জেলা সদরের ইউএনও হিসেবে ২০০৮ সাল পর্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এর পর থেকেই তিনি অর্থ বিভাগে কর্মরত রয়েছেন। তার স্বামী কেএম আব্দুল্লাহ আদদাদ এলজিইডি’র প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে ঢাকায় কর্মরত রয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































