যানবাহন আর যাত্রী চাপ বাড়ছে দৌলতদিয়া ঘাটে-
- Update Time : ০৪:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকায় পোশাক কারখানা, ব্যবসা প্রতিষ্ঠানসহ সারাদেশের বিভিন্নস্থানে মার্কেট খোলায় ঢাকামুখি পন্যবাহি যানবাহন এবং যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। দক্ষিণ পশ্চিমঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটও ফিরতে শুরু করেছে পুরোনো চেহারায়। ব্যস্ত হয়ে উঠছে ঘাট এবং ঘাট সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
মঙ্গলবার সকাল থেকেই দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকামুখি ও ঢাকা থেকে আসা যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। এ সময় সামাজিক দৃুরত্ব বজায় না রাখা এবং গাদাগাদি করে ফেরিতে উঠা-নামা করছেন যাত্রীরা।
এদিকে লকডাউনের কারণে সড়কে গণপরিবহন না থাকায় ভোগান্তি পড়েছেন যাত্রীরা। জীবন জীবিকার তাগিদে করোনা সংক্রমের ঝুকি নিয়ে দক্ষিণ পশ্চিঞ্চলের বিভিন্ন জেলা যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিক্সা, মাহেন্দ্রা, মোটর সাইকেলসহ বিভিন্ন মাধ্যমে দৌলতদিয়া ঘাটে আসছে।
দৌলতদিয়া ঘাটে আসা যাত্রীরা জানান, তারা কেউ ঢাকায় কাজের বেতন আনতে আবার কেউ চাকুরিতে যোগদান করতে যাচ্ছেন। রাস্তায় যানবাহন নাই। যে কারণে কষ্ট করে ভেঙ্গে ভেঙ্গে অটোরিক্সায় অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া ঘাট পর্যন্ত এসেছেন। সরকার যখন সব খুলে দিচ্ছে, তাহলে কেন গণপরিবহন বন্ধ রাখছেন। ফেরিতে তারা যে ভাবে গাদাগাদি করে পারাপার হচ্ছেন, সে তুলনায় গণপরিবহনে করোনা ভাইরাস সংক্রমনের ঝুকি অনেক কম বলে মনে করেন। তাই বন্ধ রাখলে সব কিছুই বন্ধ রাখতে সরকারের প্রতি অনুরোধ জানান। এভাবে তাদের হয়রানি করা হচ্ছে বলে মনে করেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানায়, ঢাকায় পোশাক কারখানা খোলাসহ দেশের বিভিন্নস্থানে মার্কেট এবং বিপনী বিতান খোলায় যাত্রী ও পন্যবাহি যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়ায়। একদিকে যাত্রীরা যেমন ঢাকায় যাচ্ছেন, তেমনি করে ঢাকা থেকেও আসছে।
বিআইডব্লিউটিসি উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় জরুরী পন্যবাহি যানবাহন ও এ্যাম্বুলেন্স পারাপারে সীমিত আকারে ৬টি ফেরি দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করছে। সেই সুযোগে যাত্রী ও ব্যক্তিগত ছোট গাড়ি পারাপার হচ্ছে। যাত্রী পারাপার নিয়ন্ত্রণ করেন ঘাট ইজারাদার।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































