যাত্রা শুরু করলো “দৈনিক কালবেলা”
- Update Time : ০৮:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ৮৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের প্রখ্যাত সাংবাদিক আবেদ খানের সম্পাদনায় ১৬ অক্টোবর থেকে নতুন রূপে জাতীয় দৈনিক কালবেলা। এ উপলক্ষ্যে রাজবাড়ীতে কেক কেটে, আলোচনা সভা ও সুধী সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১:০০ ঘটিকার সময় জেলা শহরের ২ নম্বর বেড়াডাঙ্গা এলাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কালবেলার প্রকাশনার শুভ দিনে এ দিনটি উৎযাপন করা হয়।
দৈনিক কালবেলা রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন: রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী- আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন: জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক- শেখ সোহেল রানা টিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি- হেদায়েত হোসেন সোরাপ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক- বি.এম এহতেশাম, ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক লীগের সদস্য- আরশাদ মৃর্ধা, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য- জাহিদুল হাসান সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক- ফারুক খান, মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক- নাজমা হক দেওয়ান সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় কালবেলার সার্বিক সফলতা কামনা করে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক- শেখ সোহেল রানা টিপু বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে কালবেলা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































