ম্যাজিক বাউলিয়ানার ৪২ হাজার প্রতিযোগিকে পেছলে ফেলে টপ ফাইভে রাজবাড়ীর সোহেল,সংবর্ধনা –
- Update Time : ০৯:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ৮১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বে-সরকারী টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টিভিতে চলমান ম্যাজিক বাউলিয়ানা-২০১৯ প্রতিযোগীতার বাছাই পর্ব শেষে টপ ফাইভে উন্নিত হয়েছেন রাজবাড়ীর সোহেল ভোড়ো।
আজ বুধবার বিকালে জেলা শহরের আজাদী ময়দানে বাছাই পর্ব শেষে রাজধানী ঢাকা থেকে রাজবাড়ীতে আসলে তার ভক্তঅনুসারী ও রাজবাড়ী লালন বাউল সঙ্গীত একাডেমীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় ।
এ সময় সোহেল ভেড়োকে স্বাগত জানিয়ে স্লোগান, ফুলেল শুভেচ্ছা ও বাজি ফাটানো হয় এবং আনন্দ উল্লাস করে তার গঙ্গীত গুরু ও অনুসারীরা। পড়ে লালন বাউল সঙ্গীত একাডেমী মিলনায়তনে কেঁক কেটে আনন্দ উদযাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সোহেল ভেড়োর সঙ্গীত গুরু আব্দুল আজিজ সরদার, রাজবাড়ী লালন বাউল সঙ্গীত একাডেমী প্রতিষ্ঠাতা শহিদুর রহমান, সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন মামুন, সঙ্গীত একাডেমীর শিক্ষক সুমন আহম্মেদ প্রমূখ। এছাড়া লালন বাউল সঙ্গীত একাডেমী সদস্যসহ সঙ্গীত প্রেমীরা এতে উপস্থিত ছিলেন।
মাছরাঙ্গা টিভিতে ম্যাজিক বাউলিয়ানা-২০১৯ প্রতিযোগিতায় সারাদেশের প্রায় ৪২ হাজার প্রতিযোগি অংশ গ্রহন করে। এরমধ্যে থেকে ২৬ জন ঢাকার বাছাই পর্বে উন্নিত হয় এবং তার মধ্যে থেকে টপ ফাইভে মনোনিত হন রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার মোঃ আলম মিয়ার ছেলে সোহেল ভেড়ো।
টপ ফাইবে মনোনিত সোহেল ভেড়ো জানান, রাজবাড়ীর জেলা বাসি ও রাজবাড়ী লালন বাউল সঙ্গীত একাডেমীর পক্ষ থেকে এ প্রতিযোগিতার আয়োজন এবং তাকে টপ ফাইভে আনার জন্য মাছরাঙ্গা টিভি ও ম্যাজিক বাউলিয়ানাকে ধন্যবাদ জানান। এবং এ পর্যায়ে আসার পেছনে মুল ভূমিকা রয়েছে মাছরাঙ্গা টেলিভিশন। এছাড়া তার বাবা-মা, সঙ্গীত গুরু ও রাজবাড়ী জেলা বাসীসহ সবার ভালবাসায় ম্যাজিক বাউলিয়ানার টপ ফাইবে আসতে পেরেছেন। তিনি আশা করছেন তিনি এ প্রতিযোগিতায় দেশ সেরা হবেন এবং দেশ সেরা হতে জেলাসহ দেশবাসীকে মোবাইলের মাধ্যমে তাকে এসএমএস করতে অনুরোধ জানান।
উল্লেখ্য চলতি বছরের ১১ অক্টোবর কুষ্টিয়ায় ম্যাজিক বাউলিয়ানা-২০১৯ অডিশনের মাধ্যমে ইয়েস কার্ড পেয়ে ঢাকার প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































