মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের উদ্যোগে গোয়ালন্দের নদী ভাঙন কবলিত ৫শত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ –
- Update Time : ০৩:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
- / ৬৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে সর্বস্বহারা ৫শ পরিবারের মাঝে রবিবার সকালে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ নামের একটি প্রতিষ্ঠান দৌলতদিয়া মডেল হাইস্কুলের মাঠে এ ত্রাণ সামগ্রী বিতরণ করে। ত্রাণের মধ্যে ছিল পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার সয়াবিন তেল।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহমান মন্ডল, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. সেলিম মুন্সি, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার, সাধারণ সম্পাদক শামীম শেখ, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































